দেশ

গলওয়ানের তিক্ততা ভুলে নতুন বার্তা! মোদী-জিনপিং বৈঠকের আগেই ‘বন্ধুত্বের সুর’ চিনের

ব্রিক্‌স সম্মেলন ঘিরে দিল্লিতে যখন একের পর এক রাষ্ট্রনেতার উপস্থিতি, তখন ভারত-চিন সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। শনিবার দিল্লিতে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সফরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হতে চলেছে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। আর সেই বৈঠকের আগেই ভারতকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বেজিং।

চিনের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সামলে নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় তারা। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, মোদী ও জিনপিংয়ের কৌশলগত নির্দেশনায় ভারত ও চিন দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করতে পারে।

শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ মোদী-জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, পর পর তিন বছর দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে চলেছে। এর আগে কাজান ও তিয়ানজিনে তাঁদের বৈঠক হয়েছিল।

দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বার্তা দিয়েছে চিন। একই সঙ্গে মতপার্থক্যগুলি যথাযথভাবে সামলে নিয়ে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও বলা হয়েছে।

২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক দীর্ঘ সময় অত্যন্ত টানাপোড়েনের মধ্যে ছিল। সীমান্ত সংঘর্ষের প্রভাব পড়েছিল দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও। সেই পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে ফের যোগাযোগ বাড়ছে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে।

প্রায় সাত বছর পর জিনপিংয়ের ভারত সফর সেই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ। ব্রিক্‌সের মঞ্চে মোদীর সঙ্গে তাঁর বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে কী আলোচনা হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.