রাজনীতি

শান্তনুর প্রকাশ্যে হুঁশিয়ারি, দিলীপের অন্য সুর, ভিন্ন মত প্রকাশে বিজেপি !

নিজস্ব সংবাদদাতা : পাঁচ মাসের মধ্যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া গোষ্ঠীর নেতা শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে সমর্থন করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে উক্ত মন্তব্যের সঙ্গে এক মত হলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গলায় শোনা গেল উল্টো রব। দিলীপের সাফ বার্তা, মানুষের জনমতে তৈরি হওয়া কোনও সরকার ভেঙে দেওয়াকে আসলে তিনি গণতন্ত্রবিরোধী বলেই মনে করেন। যা নিয়ে কার্যতই তরজা শুরু।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বিকেলে এক দলীয় সভায় বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, ‘এই সরকার আর বড় জোর ৫ মাস টিকবে। আমি গ্যারান্টি দিচ্ছি’। এই বক্তব্যের জেরে আলোচনা তুঙ্গে! অন্যদিকে অভিজ্ঞমহলের মতে, বারবার এই ধরণের ডেডলাইনে রাজ্যে বিজেপি নেতাদের বক্তব্যের ভার কমছে। যার ফলে আগামীতে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের।

গতকাল অর্থাৎ রবিবারই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন,‘এঁরা তো ক্যালেন্ডার মেনে চলেন। এর আগেও অনেক তারিখ দিয়েছেন। সেই সব তারিখ মেলেনি। সংবাদমাধ্যমকে এঁরা দিনভর বিস্ফোরক খবর সরবরাহ করে বেড়ান’। সোমবার দিলীপের মন্তব্য শুনে কুণালের উবাচ, ‘বিজেপি ক্যালেন্ডার রাজনীতি করে। দিলীপ যা বলেছেন, তা ঠিকই। জনগণের সরকার ভেঙে দেওয়া তো অবশ্যই গণতন্ত্রবিরোধী। এটা করলে বিজেপিরই ক্ষতি হবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.