নিজস্ব সংবাদদাতা: এখন ও স্বাভাবিক ছন্দে ফিরেনি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের বিস্তীর্ন এলাকা। মেচপাড়া চা বাগানের পাকা লাইনে প্রত্যেকের ঘরে প্রায় কোমর সমান কাদামাটি জমে আছে বাসিন্দারা ঘরের কাদামাটি পরিষ্কার করতে ব্যাস্ত এখন। এই বিষয়ে উল্লেখ্য গত বৃহস্পতিবার এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মেচপাড়া পাকালাইনের প্রায় ৫০ টি পরিবার জলবন্দী হয়ে পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করে ফ্লাড সেণ্টারে নিয়ে আসে প্রশাসন । কিন্তু জল কমলেও বাসিন্দাদের ঘরে ভিতরে কোমর সমান কাদা মাটি জমেছে। নতুন করে বাড়ীতে থাকতে বাসিন্দারা সবাই সকাল থেকে রাত পর্যন্ত কাদামাটি পরিষ্কার করতেই ব্যাস্ত। বিগত দুই দিন থেকে সকাল থেকে সন্ধ্যা তারা কাদামাটি পরিষ্কার করে চলেছে ।
বাসিন্দারা জানান এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট তৈরী হয়েছে। এছাড়াও প্রত্যেকের ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে এই কাদামাটির জন্য ।







