নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানা যায়। মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়লো মৎস্যজীবীদের জালে। দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবী থেকে আড়ৎদারদের। এবার জালে ইলিশ পড়ায় আশার আলো দেখছেন তারা।
তবে জালে ইলিশ ধরা পড়লেও দাম খুব একটা যে কমবে না তাও জানান আড়ৎদারেরা। ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার ইলিশ পাইকারি দর চলছে কেজি প্রতি ৭০০ টাকা যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে আড়তদারদের অনুমান, এভাবে যদি ইলিশ জালে ধরা পড়ে তাহলে ইলিশের দাম কমতে পারে।







