অফবিট

আন্তর্জাতিক সাপ দিবসে ওঝা আর গুণিনের কেরামতিতে মৃত্যু এক শিশুর !

নিজস্ব সংবাদদাতা: আজ রবিবার, আন্তর্জাতিক সর্প দিবস। আর এই সর্প দিবসেই সাপে কাটা রুগীকে নিয়ে কেরামতি দেখালো ওঝা ও গুনীন। মৃত্যু হলো এক শিশুর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মৃত শিশুর মা ও দিদি। ঘটনাটি ঘটেছে, কানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে ।

পাঙ্গাশখালি গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রজ্জাক সরদার কাজ করে আন্দামানে । বাড়ীতে তাঁর স্ত্রী ও দুই মেয়ে রেশমা, হালিমা সর্দারকে গতকাল শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে । স্থানীয়রা এক ওঝা -গুণীনের কাছে নিয়ে যায় । সেখানে রবিবার সকাল পর্যন্ত চলে ঝাড়ফুঁক। পরিস্থিতি ক্রমশ অবনতি হলে হাল ছেড়ে দেয় ওঝা । প্রতিবেশীরা এরপর তিনজনকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । মারা যায় ছোটো মেয়ে। গুরুতর অবস্থায় মা ও বড়ো মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.