নিজস্ব সংবাদদাতা : তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল অনুষ্ঠিত হল আজ শিলিগুড়িতে। আজ শিলিগুড়ির চেকপোস্ট থেকে তিনবাতি মোড় পযর্ন্ত তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল অনুষ্ঠিত হয় আগামী একুশে জুলাই দলে দলে যোগদান করতে। আজ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই বাইক মিছিল অনুষ্ঠিত হয় শিলিগুড়ি যুব এবং মহিলাদের দ্বারা। মিছিলে ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কর্মীরা।
জেলা সভাপতি জানান তৃণমূল কংগ্রেসের কাছে একুশে জুলাই একটা আলাদা দিন। এই দিনে শহীদের কথায় দিন চলে যায়। তাই এই দিনটিতে আমরা আলাদাভাবে সবকিছু মনে রেখে চলি। আজকে আমাদের সবার কাছেই অনুরোধ এই দিনে একবার হলেও আসুন। সবার জন্য আসুন। এদিনের মিছিলে শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে প্রায় কয়েকশো মানুষ যোগ দেন। মিছিলের পুরোভাগে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।






