শিলিগুড়ির দাবার
প্রসার ছড়িয়ে দিতে দীর্ঘদিন দার্জিলিং জেলা দাবা সংস্থা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।আজ সেই খুশিতে আরেকটি পালোক যুক্ত করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশে আগামী ১৫ই আগস্ট থেকে শুরু হতে চলেছে “দাবা হাব”।পুরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জেলা দাবা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ঘন্টাখানেক আলোচনার পর এর দিনক্ষণ ঠিক হয়।এই খবরে সম্ভবত খুশির হাওয়া এ শহরের দাবা প্রেমিরা। দার্জিলিং জেলা দাবা সংস্থার সভাপতি বাবলু তালুকদার এক বিবৃতিতে জানান মেয়রকে অনেক ধন্যবাদ এই দাবার হাব তৈরী জন্য।এর ফলে দাবার প্রসারের পাশাপাশি নুতন প্রজন্মের দাবারুরা উৎসাহিত হবে।যার দরুন নানন ভাবে নানান সময় বিশেষজ্ঞ খেলোয়াড়দের দ্বারা দাবার প্রশিক্ষণ দেওয়া যাবে এবং এতে খেলোয়াড়রা নুতন কৌশল অবলম্বন করতে পারবে।






