কলকাতা

রেমালের জেড়ে তছনছ কলকাতা, রাস্তায় উপরে পড়ে আছে একাধিক গাছ

গতকাল একাধিক জেলায় মধ্যরাতে থেকেই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এবং তার কারণে রাতভর প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতা। কোথাও উপড়ে পড়েছে গাছ, আবার কোথাও বা হাঁটুজলে চরম দুর্ভোগ এলাকাবাসীদের।বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পর্যন্ত রয়েছে একাধিকএলাকা। তারমধ্যে রয়েছে কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, এবং আলিপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমার ছবিও ধরা পড়েছে।

অপরদিকে জানিয়ে রাখি লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে এলাকাগুলিতে গাছ উপড়ে পড়ায় বর্তমানে অবরুদ্ধ রাস্তাঘাট। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ঝড়ের কারণে শহরজুড়ে গাছ উপড়ে পড়েছে প্রায় ৫২টি। যা মাঝরাত থেকে দ্রুত তা সরানোর চেষ্টা চালানো হয়েছে।গতকাল রাতেই ঝড়বৃষ্টির মাঝে এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙেছে পাঁচিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে দেখা যাবে কলকাতায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সেখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.