সম্প্রতি সময়ে ভারতীয় সিনেমার একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে। এমনকি বর্তমানে বাংলা থেকে সাফল্য পাচ্ছে বিভিন্ন স্বাধীন সিনেমাগুলো। এবার কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সেই মঞ্চেই এবার ফের জায়গা করে নিল এক স্বাধীন সিনেমা।
অনেক জটিলতার মধ্যেই তৈরি হয় স্বাধীন সিনেমা। তবে এবার সেই সিনেমায় যোগ হতে চলেছে সাফল্যের পালক। যেই সিনেমা তৈরি হয়েছে ঋত্বিক ঘটকের সম্মানে। আগামী ৪ঠা নভেম্বর বাংলা জুড়ে উদযাপিত হতে চলেছে ঋত্বিক ঘটকের শত বর্ষ। এবার সেই বিশেষ দিন পালনেই তৈরি হয়েছে এই সিনেমা। যায়বার জায়গা করে নিল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই স্বাধীন সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মৈত্র। এই সিনেমার প্রধান চরিত্রে থাকবে এক প্রেমিক-প্রেমিকার গল্প। সেই ২ চরিত্রের নাম থাকবে অপু ও দুর্গা। এবার এই সিনেমায় প্রেমিকা অর্থাৎ দুর্গার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা ব্রহ্ম।
অন্যদিকে অপুর ভূমিকায় ধরা দেবেন রৌনক ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রেয়শী রায় বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, অরুণ চট্টোপাধ্যায়, মেহুলি সরকার, মৌমিতা পাল, সৌভাগ্য মুখোপাধ্যায়, সুমি সেন ও জয়িতা বিশ্বাস। এই সিনেমার গল্পে ফুটে উঠবে অপুর উপন্যাস লেখার প্রতি ভালোবাসার কথা। পাশাপাশি দুর্গার ভালোবাসায় ও বেদনাকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা গল্প দেখা যাবে এই সিনেমায়। এই দুই চরিত্রের মধ্যে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বকে গড়ে উঠবে এই সিনেমার প্রেক্ষাপট। এবার এই মন ছুয়ে যাওয়া প্রেমের গল্প দিয়ে গড়ে ওঠা সিনেমাটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানারোমা বিভাগে অসামান্য সিনেমা হিসেবে জায়গা করে নিল। এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলা সিনে প্রেমীরা।







