বিনোদনরাজনীতিরাজ্য

সংসদে পা রাখতে চলেছেন কমল হাসান, রাজ্যসভার সদস্য হচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ

চেনা মুখ এবার নতুন ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় অংশগ্রহণকারী কমল হাসান এবার সংসদে প্রবেশ করতে চলেছেন। ডিএমকে জোটের অংশীদার হিসেবে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন মক্কাল নিধি মাইয়ম (এমএনএম) দলের প্রধান ও প্রখ্যাত তামিল অভিনেতা কমল হাসান। আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যসভার নির্বাচনের ভোটগ্রহণ। এবারে মোট ৮টি আসনের জন্য ভোট হবে, যার মধ্যে ৬টি আসন তামিলনাড়ুর এবং ২টি অসমের। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র সঙ্গে পূর্বনির্ধারিত চুক্তির ভিত্তিতেই রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছিল এমএনএম। সেই সময় চুক্তি হয়েছিল, কমল হাসান হয় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নয়তো রাজ্যসভার আসন পাবেন। শেষ পর্যন্ত তিনি লোকসভায় লড়েননি, ফলে চুক্তি অনুযায়ী রাজ্যসভায় মনোনয়ন পাচ্ছেন তিনি। এই বছরের শুরুতেই সংসদে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কমল হাসান। তিনি বলেছিলেন,”এই বছর আমাদের কণ্ঠ সংসদে শোনা যাবে। আগামী বছর রাজ্য বিধানসভাতে আপনাদের কণ্ঠ শোনা যাবে।”

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন কমল হাসান এবং এমএনএম গঠন করেন। তখন তিনি তামিলনাড়ুর দুই বৃহৎ দল, ডিএমকে ও এআইএডিএমকে-র বিকল্প শক্তি হিসেবেই আত্মপ্রকাশ করেছিলেন। এবার সেই রাজনৈতিক পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে সংসদের উচ্চকক্ষে তাঁর প্রবেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.