কম বেশী আমরা প্রায় সবাই জানি, গোবিন্দা আর তাঁর ভাগ্নে ক্রুষ্ণার মাঝে কিছু ভুল-বোঝাবুঝির কারণে বিভেদের সৃষ্টি হয়েছিল। যার কারণে তাদের দুজনের সম্পর্কেই ফাটল ধরেছিল। কিন্তু বহু বছরের তিক্ততা ভুলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেককে বুকে জড়িয়ে ধরেছেন গোবিন্দা। বহুদিন পর দু’জন একসঙ্গে গানের তালে পা নাচালেন ক্যামেরার সামনে। সম্প্রতি, নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ দেখা গিয়েছে এই ‘মামা-ভাগ্নে’র এই নয়া কিসসা।বলিউডে কী না হয়, তার উপর তাঁরা তো আত্মীয়। কথা হচ্ছে, গোবিন্দ ও তাঁর ভাগ্নে তথা জনপ্রিয় কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেককে নিয়ে। দীর্ঘ বছরের ব্যক্তিগত ও পারিবারিক তিক্ততা ভুলে এক হলেন এই দু’জন। সম্প্রতি, নেটফ্লিক্সে কপিলের কমেডি শো-তে হাজির হয়েছিলেন গোবিন্দা, শক্তি কাপুর এবং চাঙ্কি পাণ্ডে। সেই শো-এর মঞ্চেই মঞ্চের মাঝেই পারফর্ম করাকালীন গোবিন্দাকে জড়িয়ে ধরে জোর গলায় ক্রুষ্ণা বলে ওঠেন, “অনেকদিন পর আমাদের দেখা হল। আর তোমাকে যেতে দেব না’। শুনে হাসতে হাসতে তাঁকে পরম মমতায় আরও আঁকড়ে ধরেন গোবিন্দাও। এরপর ক্রুষ্ণাকে পাশে বসিয়ে তাঁদের মধ্যে বিবাদের আসল কারণ এই প্রথম প্রকাশ্যে ফাঁস করলেন ‘হিরো নম্বর ১’। গোবিন্দা বলেন, “একদিন পর্দায় ক্রুষ্ণার মুখে আমাকে নিয়ে কিছু সংলাপ দেখে ভীষণ রেগে গিয়েছিলাম। আমার স্ত্রী সুনীতা আমাকে শান্ত করে। আমাকে ও বলেছিল, ‘গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এমন করে। ক্রুষ্ণাকে কেন দোষ দিচ্ছো? ওকে তুমি কিছু বলো না। ও তো এটা করে দুটো টাকা রোজগার করছে। তুমি ওর সঙ্গে খারাপ কিছু করো না।” বলা শেষ করেই ক্রুষ্ণার কাঁধে হাত রেখে নরম গলায় গোবিন্দা বলে ওঠেন, “আমার মনে হয় সুনীতার কাছে তোর ক্ষমা চাওয়া উচিত।” শোনামাত্রই মাথা নেড়ে এককথায় রাজি হয়ে যান ক্রুষ্ণা। মাথা ঝুঁকিয়ে ভারী গলায় বলে ওঠেন -“হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমিও ওঁকে যথেষ্ট ভালবাসি। যদি ওঁর মনে আঘাত দিয়ে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি ক্ষমা চাইছি।” ক্রুষ্ণার কথা শেষ হতেই পরম মমতায় তাঁর পিঠ চাপড়ে দেন গোবিন্দা। স্বভাবতই এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিমেষে। দেখে আপ্লুত হয়েছে নেটপাড়াও।
Read Next
November 18, 2026
সলমন খানের নতুন গান নিয়ে কটাক্ষ সোনা মহাপাত্রের! ফের প্রকাশ্যে পুরনো বিতর্ক, বলিউডে শুরু চর্চা
November 18, 2026
ছবির টিমকে ৬ লক্ষ টাকার ঘড়ি উপহার সলমনের! ভাইজানের চমকে আপ্লুত কলাকুশলীরা
November 17, 2026
বয়স বাড়লেও কমেনি মায়ের আদর, বিদেশফেরত অনুপম খেরকে শার্ট উপহার দিয়ে চমকে দিলেন দুলারি
November 16, 2026
বিতর্ক আর নিষেধাজ্ঞার মাঝে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনিতে ইন্দোর মাতালেন দিলজিৎ!
November 16, 2026
স্বামীর স্মরণসভায় আবেগঘন পরিবেশ, বেরিয়ে এসে নিজের হাঁটা নিয়ে কি বললেন মৌসুমী!
November 16, 2026
আলিয়া তখন মায়ের গর্ভে! শুটিংয়ের প্রয়োজনে দিনে ১০০টি সিগারেট খেয়েছিলেন সোনি রাজদান, ফাঁস করলেন পুরনো ঘটনা
Related Articles
Check Also
Close







