বিনোদন

‘খাদানে’র পর যীশুকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় বাজিমাত করতে দেখা যাবে?

এরই মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমা নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে গিয়েছে। চৈতন্য প্রভু চরিত্র থেকে শুরু করে বিনোদিনী চরিত্র সহ বিভিন্ন বিষয় নিয়ে চর্চা এসেছে এই সিনেমা। এবার সকলের মনে প্রশ্ন উঠেছে এই চর্চিত সিনেমায় বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে কি দেখা যাবে?

প্রবল চর্চার মধ্যেই ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমা নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ক্রমশই বৃদ্ধি হচ্ছে। বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে খাদান সিনেমার মাধ্যমে পর্দা কাঁপিয়েছেন যিশু সেনগুপ্ত। এরপরই তিনি ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের মাধ্যমে ছোট পর্দায় কাম ব্যাক করেছেন। এবার কি খাদানের পর বড় পর্দায় ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় দেখা যেতে পারে অভিনেতাকে?

প্রভু চৈতন্যদেব অর্থাৎ নিমাই ভূমিকায় দেখা যাবে ছোট পর্দায় সূর্য নামে পরিচিত অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। যাকে নিয়ে নায়ক শিশু গৌরাঙ্গ মহাপ্রভুর রূপকে তুলনা করা হয়েছে। যার জন্য প্রথম থেকেই এই সিনেমা চর্চায় রয়েছে। তারপরে এই সিনেমা নিয়ে সূত্রপাত ঘটায় রুক্মিণী মৈত্র। অভিনেত্রী দাবি করেন তার সিনেমা থেকেই এই চরিত্রকে নেওয়া হয়েছে। যেখানে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলী। রুক্মিণী মৈত্র ও শুভশ্রী গাঙ্গুলী দুজনেই চর্চায় এসেছিল। যা নিয়ে চর্চা ছিল তুঙ্গে।

এরই মধ্যে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত হয়ে গিয়েছে। পাশাপাশি লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতি ও অলোকানন্দা গুহকে দেখা যাবে বিষ্ণুপ্রিয়া লুকে। এছাড়াও গিরিশ ঘোষের চরিত্রে থাকবে ব্রাত্য বসু। এমনকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ নিতাই চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্ত। এই সিনেমায় নায়কের দেখতে পাওয়ার খবর সামনে আসতেই মানুষের উচ্ছ্বাস আরো দ্বিগুণ হয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.