বেশ কিছুদিন ধরেই টাস্ক
ফোর্সের কাছে অভিযোগ আসছিল দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বাজারে কাঁচা সবজি অগ্নি মূল্যে বিক্রি করছে। উৎসবের মরশুমে স্বাভাবিক ভাবেই সবজি থেকে মাছ সমস্ত কিছুর দাম বেশ খানিকটা চরা থাকলেও পরবর্তীকালে তা আবার কমে যায়। কিন্তু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পরবর্তীকালে প্রবল বৃষ্টির কারণে শীতকালীন ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে বেশি দামে কিনতে হচ্ছে বিক্রে তাদের এবং বেশি দামে কেনার কারণেই আরো বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সাধারণ ক্রেতাদের। যদু বাবুর বাজারে সবজি এবং মাছের দাম যথাক্রমে।
সবজি:-
টমেটো ৭০থেকে ৮০ টাকা
পটল ৭০- ৮০ টাকা
ভেন্ডি ৬০ টাকা
বেগুন ৭০ থেকে ৮০
ঝিঙে ৪০ থেকে ৫০
ক্যাপসিকাম ২৫০
গাজর ৮০
বিন্স ১৬০
ফুলকপির ৫০- ৬০ পার পিস
বাঁধাকপি ৯০ টাকা কেজি
পেঁয়াজকলি ১২০ টাকা কেজি
লাউ গোটা-৫০ থেকে ৬০
কাঁচা লঙ্কা ১৫০ টাকা কিলো
ধনেপাতা ৩০০ টাকা কিলো
জ্যোতি ৩০থেকে ৩৫
চন্দ্রমুখি ৩৫ থেকে ৪০
পেঁয়াজ ৮০ থেকে ৯০
আদা ১০০ টাকা কেজি
রসুন ৪০০ টাকা কেজি
মাছ:-
চিতল মাছ ৬০০ টাকা
ইলিশ মাছ ১৫০০ থেকে ২০০০
কাতলা মাছ বড় কাঁটা ৪০০ টাকা
কাতলা মাছ গোটা বড় ২৫০ টাকা
বাগদা সাইজ অনুযায়ী দাম ১০০০ ৮০০,৭০০
গলদা ৭০০ – ৬০০
পাবদা ৩৫০-৪০০
পমফ্রেট সাইজ বুঝে- ৮০০-৯০০
ভেটকি গোটা ৫০০







