সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা:খুশির খবর! অবশেষে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হল নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া।
নতুন আবেদন পদ্ধতিতে কি কি থাকছে? কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে-
পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই স্কলারশিপের শুভ সূচনা হয়। রাজ্যে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশীপে আবেদন করতে ৬০ শতাংশ নাম্বার প্রয়োজন। অনেক দরিদ্র ছাত্র-ছাত্রীর ৬০শতাংশ নাম্বার না থাকায় বঞ্চিত হয় স্কলারশিপের সুবিধা থেকে । কিন্তু এই নবান্ন স্কলারশিপে ৫০ শতাংশ নম্বর পেলেই পড়ুয়ারা আবেদন করতে পারবে।
যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে অথবা উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে।
স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা স্নাতকে ৫০ শতাংশের বেশি এবং ৫৩ শতাংশের কম নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে সেই সকল ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার নিচে হতে হবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশীপের আবেদন প্রক্রিয়ায় বদল ঘটেছে। অফলাইনের পরিবর্তে, অনলাইনে করা হয়েছে।
স্কলারশীপের বৃত্তির পরিমান ১০০০০টাকা।
এই স্কলারশিপে আবেদন করার জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি জেনে নেওয়া যাক।
1) আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।
3) উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর কিন্তু ৬০ শতাংশ এর কম নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
4) স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ এর বেশি কিন্তু ৫৩ শতাংশের কম নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
5) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।
কি কি তথ্য সঙ্গে রাখতে হবে ফর্ম ফিলাপের সময় ?
নবান্ন স্কলারশিপে ফর্ম ফিলাপের সময় যে যে তথ্যগুলি সঙ্গে রাখতে হবে, সেগুলি হল-
মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম।
আবেদনকারীর অভিভাবকের নাম।
আবেদনকারী বর্তমান বয়স।
মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার।
মাধ্যমিক পরীক্ষার সাল।
পিন কোড সহ আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা।
একটি বৈধ মোবাইল নাম্বার।
একটি বৈধ ইমেইল আইডি।
আবেদনকারীর সক্রিয় সেভিংস একাউন্টের তথ্য।







