রাজনীতি

রাস্তা থেকে শ্মশান , সব কিছুই বেআইনিভাবে বেঁচে দিচ্ছেন তৃণমূল নেতা ? বিস্ফোরক অভিযোগ অশোক দিন্দার

তৃণমূল নেতা , সরকারি সেচ দফতরের জমি বিক্রি করে দিচ্ছেন বেআইনিভাবে ! অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার। এই অভিযোগ সামনে আসতেই পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের শ্রীরামপুর-১ গ্রামপঞ্চায়েতের তেলিপোতা বাজারে শোরগোল পড়ে গিয়েছে। অশোক দিন্দার অভিযোগ , শ্রীরামপুর গ্রামের তেলিপোতা বাজারে হাঁসুয়াখালি খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে বেশ কিছুটা জায়গা আবার বেড়া দিয়েও ঘিরে রেখেছে চিত্তরঞ্জন ।

এবিষয়ে চিত্তরঞ্জনের নামে এলাকার বাসিন্দা জ্যোৎস্না ভৌমিকের তরফে , ব্লক প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগও করা হয়েছে । অভিযোগ অনুযায়ী , চিত্তরঞ্জন ওই খালের বাঁধের পাশের রাস্তার জায়গা বেআইনিভাবে , টাকার বিনিময় বিক্রি করেছেন । খালের পাশের শ্মশানের জায়গাও বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে ।

তারপরেই সব কিছু পরিদর্শন করে , বিজেপি বিধায়ক অশোক দিন্দার অভিযোগ , “খাল পাড়ের সর্বসাধারণের ব্যবহারের জায়গা। তৃণমূল নেতারা মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে। খালের পাশে সরকারি গাছ কেটে নিয়েছে। সর্ব সাধারণের জায়গা কীভাবে তৃণমূল নেতা বিক্রি করে সেই বিষয়ে বিডিও ও ভূমি সংস্কার দফতরের কাছে জানানো হয়েছে।”

তবে এবিষয়ে চিত্তরঞ্জনের দাবী , “তেলিয়াপোতা বাজারের কাছে ৭৬০ দাগে যে জায়গা নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ রায়ত জায়গা। ওই জায়গা আমি-সহ পাঁচজন কিনেছি। ওখানে রাস্তা বলে কিছু নেই। আর ওই জায়গায় খালের উল্টোদিকে ৭৬২ দাগে শ্মশানের জায়গা রয়েছে। যাতায়াতের জন্য আলাদা রাস্তাও রয়েছে। আমরা নিজেদের রায়ত জায়গা ঘিরে দিয়েছি। টাকার বিনিময়ে ওই জায়গা বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.