বিজেপী এবারে পঞ্চায়েত ভোটের প্রচারে দারুন ফলাফল করবে। আজ জলপাইগুড়িতে এসে ঠিক এই কথাই জানালেন বিজেপীর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে ভোটে জয়লাভ করতে চাইছে। কিন্তুু জলপাইগুড়ির মানুষ সেটা হতে দেবেন না।দিলীপ ঘোষ এদিন জানান এবারের পঞ্চায়েত ভোটের ফলাফল দেখে মানুষ চমকে যাবে। যারা আশা করতে পারবেন না সন্তুষ্ট থাকুন।
বিজেপী তেইশ থেকে তাদের জয়যাত্রা শুরু করতে চলেছে। এবারে সেটাকে আটকে রাখতে পারবে না তৃণমূল।দুর্নিতিতে ছেয়ে গেছে তৃণমূল কংগ্রেস আর মানুষ সেটা জেনে গেছে। কাজেই কোনভাবেই কোন চালাকি আর খাটবে না। এবারে তৃণমূল কংগ্রেস মানুষের মন থেকে পুরোপুরি মুছে যাবে বলে জানালেন দিলীপ ঘোষ। তিনি জানান আর মাত্র কটা দিন অপেক্ষা করুন এবারে ম্যাজিক হবে।







