রাজনীতিরাজ্য

ঘাটালে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা: ২০২৬-এর নির্বাচনের প্রস্তুতির মঞ্চ সাজাতে মাঠে নেতৃত্বরা

সব্যসাচী গুছাইত: আগামীকাল, রবিবার ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল কর্মীসভা। এই কর্মীসভার মাধ্যমে কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা করতে চলেছে জেলা তৃণমূল কংগ্রেস।

সভায় উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং জেলার শীর্ষ নেতৃত্ব। কর্মীসভাকে সফল করে তুলতে আজ শনিবার ঘাটালে প্রস্তুতি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, পিংলার বিধায়ক এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, দাসপুর ও চন্দ্রকোনার বিধায়করা সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বরা।

সভাস্থল ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চলছে মঞ্চ নির্মাণ, এলইডি স্ক্রিন বসানো, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও এলাকায় সজাগ নজরদারি।

পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, “এই কর্মীসভা থেকেই ২০২৬-এর বিধানসভা ভোটের লড়াই শুরু হচ্ছে। ঘাটাল সহ জেলার প্রতিটি বিধানসভা আসন আমরা জিতবো – সেই লক্ষ্যে দল এখন থেকেই মাঠে নামছে।”

তৃণমূল নেতৃত্বের মতে, এই কর্মীসভার মাধ্যমে বুথস্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করা, ভোটকেন্দ্রভিত্তিক কৌশল নির্ধারণ এবং কর্মীদের মনোবল চাঙ্গা করাই মূল উদ্দেশ্য।

ঘাটালের রাজনীতি এবার গতি পেতে চলেছে এই সভা থেকেই—এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.