রাজ্য

‘বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস ‘,মন্তব্য অভিষেকের !

নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত ভোট । আর তাই শাসকদলের জোর প্রস্তুতি চলছে । ইতিমধ্যেই তীব্র গরমের মাঝেই জেলায় জেলায় জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদিও অভিষেকের জেলায় জেলায় জনসংযোগ যাত্রা ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত । আজ DA-আন্দোলনের শততম দিন । আর সেই শততম দিনে যখন শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু , ঠিক তখনই অধীরগড় থেকে বিজেপিকে নিশানা করলেন তিনি । ‘বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস। বিজেপি নামক ভাইরাসকে মারতে পারে একমাত্র তৃণমূল,’ এমনটাই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যের রাজনীতি উত্তপ্ত অভিষেকের জেলায় জেলায় জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে । কারণ আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে সব দল ময়দানে নেমেছে। এক দল ইমেজ বানাতে এবং অন্য দল ইমেজ না হারাতে নেমেছেন ময়দানে । তবে এই মুহূর্তে ইতিমধ্যই একাধিক দুর্নীতি মামলায় যুক্ত শাসকদল। যদিও দুর্নীতির মামলার সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে । একের পর এক শাসকদলের হেভিওয়েটদের ঠাঁই হচ্ছে শ্রীঘরে । অভিষেকের জেলায় জেলায় জনসংযোগ যাত্রার ফল কতটা প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে, সেটা অবশ্য সময় বলে দেবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.