সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রশাসনের পক্ষ থেকে কোন সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন এই নিয়ে ফের হাসপাতাল চত্বরে সরব বিধায়ক মদন মিত্র। এদিন তিনি একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষর দিকে হাসপাতালে বেহাল পরী সেবা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন । আরেক দিকে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তোলেন তিনি। এদিন তিনি কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে কথা বলেন। কড়া ভাষায় হাসপাতাল চত্বরে সঠিক পরিষেবা না দেওয়া নিয়ে সুর চড়ান তিনি। হাসপাতালে এসে নানা অভিযোগের কথাও শোনেন রোগীদের সাথে কথা বলে।
বিধায়ক মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাসপাতালের কর্মীদের বেতন কম করে দেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে দালালদের প্রভাবে দাদাগিরি চলছে। চলছে গুন্ডাগিরি। সব ঘুঁচিয়ে দেবো: কড়া ভাবে আঙ্গুল উচিয়ে হুশিয়ারি বার্তা বিধায়কের।







