আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সাফাই অভিযানে নামে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্ট। গতকাল দুপুর থেকে রাত গড়িয়ে আজ অর্থাৎ বুধবার দুপুর অব্দি তারা তাদের অবস্থানে অনড়। লাল বাজারের ফিয়ারস লেনের চিত্রটা আবার ফুটে উঠলো স্বাস্থ্য ভবনের দোরগোড়ায়।
তাদের ছ দফা দাবি না মানায় তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যায় এবং সেই অবস্থান কর্মসূচিতে সমাজের মানবিক চিত্র উঠে আসে শহর থেকে শহরতলীর আশপাশের অঞ্চল থেকে সাধারণ মানুষ তাদের পৌঁছে দেয় প্রয়োজনীয় দ্রব্য ও খাবার। পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী তাদের জন্য মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা অব্দি নিজের নবান্ন চেম্বারে অপেক্ষা করেছেন জুনিয়ার ডাক্তারদের সাথে বৈঠকের জন্য। কিন্তু তারা সাড়া দেননি।
বুধবার সকালে তাদের এই অবস্থান কর্মসূচি একইভাবে চলতে থাকলে হঠাৎই সেই সময় বিজেপির আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ছাত্রদের দাবি তারা তাদের আন্দোলনে কোন প্রকার রাজনৈতিক রং লাগাতে চান না তাদের আন্দোলন তারা নিজেরাই লড়তে চান তাদের বোনের হয়ে লড়াই তারা নিজেরাই লড়তে চান। সেই জায়গায় যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসলে তারা একইভাবে গো ব্যাক স্লোগান দেবেন এবং পরবর্তীতে যদি কোন কারনে অগ্নিমিত্রা ফল তিনি নিজেও আসতে চান আন্দোলনের সামিল হতে চান সেক্ষেত্রে তারা আবারও গো ব্যাক স্লোগান তুলবে।
অন্যদিকে অগ্নিমিত্রা ফল জানান তিনি ওই আন্দোলনের সামিল হতে আসেননি। তবে সেই আন্দোলনকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করেন। এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলনের তিনিও কোনরকম রাজনৈতিক রঙ লাগাতে চান না। তবে তাদের পাশে বড় দিদি হিসেবে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি এও জানিয়েছেন তার সেখানে আসার উদ্দেশ্য সল্টলেকে রাজ্য বিজেপি পার্টি অফিসে অগ্নিমিত্রা পালের একটি সাংবাদিক বৈঠক রয়েছে। সেই সাংবাদিক বৈঠক ছাড়তেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। আন্দোলনের জন্য রাস্তা বন্ধ থাকায় তিনি আন্দোলনকারীদের মাঝখান থেকেই পার্টি অফিসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেখানে তাকে দেখে গো ব্যাক স্লোগান তোলেন ছাত্ররা। তিনি মনে করছেন ছাত্ররা ভেবেছিলেন তিনি তাদের সাথে রাজনৈতিকভাবে আন্দোলনে পাশে থাকতে এসেছেন। তবে তাদের ভাবনা একেবারেই ভুল কিন্তু তিনি বারবার জানিয়েছেন বড় দিদি হিসেবে বিজেপি বিধায়ক সর্বক্ষণ তাদের সাথে আছে এই আন্দোলনকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করছেন।







