রাজ্য

২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদায় এক প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা। বৈঠকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.