জেলা

আর জি কর কান্ডের প্রভাব জলপাইগুড়ির পালপাড়াতে,বড় করে পুজো করছে না কোনো ক্লাব -ই

আর জি কর কান্ডের প্রভাব জলপাইগুড়ির পালপাড়াতে। এবার রমরমা নেই বিশ্বকর্মা প্রতিমা তৈরীতে। বিশ্ব কর্মা পুজোর জন্য শেষের পর্যায়ের কাজ চলছে জলপাইগুড়িতে।তবে এই বছর আর জি কর কান্ডের জন্য তেমন ভাবে বড় করে পুজো করছে না কোনো ক্লাব। সেকারণে প্রতিমা তৈরির বায়নাও মিলছে না , তাই কিছুটা চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। এই বিষয়ে এক মৃৎশিল্পী বলেন, এইবার চারিদিকে আর জি কর কান্ডের জন্য চলছে প্রতিবাদ।তাই পুজোর দিকে ঝোঁক একেবারেই নেই। আমরা বেশ কয়েকটি প্রতিমা তৈরির করেছি কিন্তু তা বিক্রি হবে কিনা টা নিয়ে আমাদের সন্ধেও রয়েছে। আমাদের হাতের তৈরি প্রতিমার চাহিদাও এবার তেমনভাবে নেই। এর পাশাপাশি প্রতিমা তৈরির সরঞ্জামের দাম অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে এবার বিশ্বকর্মা পূজার বাজার তেমনভাবে জমে ওঠেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.