ফের নক্ষত্রপতন সঙ্গীত জগতে। বুধবার ভোর ২:১৫ নাগাত প্রয়াত হলেন বিশ্বের খ্যাতনামা গায়িকা ফেলি ফানাই। শোকের ছায়া নেমে এসেছে বিশ্বের সমস্ত সঙ্গীত প্রেমীদের মনে। সমাজ মাধ্যমে শোক জ্ঞাপন করেছেন নিজের নামের মুখ্যমন্ত্রী লালডুহোমা।
ফেলি ফানাই বিশ্বের দুয়ারে তাঁর সুরেলা কন্ঠে মাতিয়ে তুলেছেন কোটি কোটি দর্শককে। এই স্বনামধন্য গায়িকার ভক্ত দর্শক মহলের একাংশ। বহু দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই গায়িকা। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শেষবারের মতো নিজের আমি নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে গায়িকাকে। এরপর বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয় মিয়ানমারের সীমান্তবর্তী তার নিজ শহর চাম্ফাইতে। শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব জুড়ে সঙ্গীত মহলে। এমনকি সোশ্যাল মিডিয়ার শ্রদ্ধা জ্ঞাপন করে শোক বার্তা দেন মিজোরামের মুখ্যমন্ত্রী।
মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “বিশ্বজুড়ে মিজোরা ফেলি ফানাইয়ের অকালমৃত্যুতে শোকাহত। আমিও গভীরভাবে শোকপ্রকাশ করছি। মিজো সঙ্গীতশিল্পে তাঁর অমূল্য অবদান, তাঁর সুরেলা কণ্ঠস্বর এবং তাঁর মনোমুগ্ধকর মঞ্চ উপস্থিতি চিরকাল আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। যখনই আমরা মিজো মহিলা গায়িকাদের কথা বলব, তাঁর নাম স্মরণ করা হবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক এবং ঈশ্বর তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিন।”







