বিনোদন

শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা! কর্নিয়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা দত্ত

উত্তরবঙ্গে নতুন সিনেমা ভানুপ্রিয়া ভাতের হোটেল-এর শুটিং চলাকালীন গুরুতর বিপদের মুখে পড়লেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শুটিং সেটেই আচমকা তীব্র ব্যথায় কাতরিয়ে পড়েন তিনি। পরে জানা যায়, তাঁর কর্নিয়াতে মারাত্মক ক্ষতি হয়েছে। প্রোডাকশন টিমের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতির কারণে শুটিং বন্ধ রাখতে হয়।

সমাজ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে স্বস্তিকা লেখেন,”আমি জানি জীবনে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। কিন্তু গতকাল শুটিং করতে গিয়ে এমন অসহনীয় যন্ত্রণা পাব ভাবিনি। আমার কর্নিয়া ড্যামেজ হয়েছে। কেন এমন হল বুঝতে পারছি না, তবে আমি এখন খুবই কষ্টের মধ্যে আছি।” এই ঘটনার পর সিনেমার পরিচালক, প্রযোজক ও পুরো ইউনিট চিকিৎসকদের পরামর্শে নতুন শুটিং শিডিউল তৈরির চেষ্টা করছেন বলে জানান অভিনেত্রী।

সহ-অভিনেতা-অভিনেত্রীদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা আরও বলেন,”এই সিনেমা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে করেই হোক, এই ছবিকে স্পেশাল বানাব।” এছাড়াও স্বস্তিকা দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, শারীরিক সমস্যার কারণে নির্ধারিত কিছু ব্র্যান্ড শুট বাতিল করতে বাধ্য হয়েছেন তাঁরা। তিনি সকলের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা চেয়েছেন এবং অনুরাগীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.