বাংলা সিরিয়াল এর TRP লিস্টে বিরাট পরিবর্তন! সব সিরিয়াল এর TRP কে হার মানিয়ে এগিয়ে এলো ‘ জগদ্ধাত্রী ‘। বহু দিনের পরিশ্রমের পড়ে প্রথম সারির সিরিয়াল গুলিকে পিছনে ফেলে প্রথম জায়গা করে নিলো জগদ্ধাত্রী । এমনকি, ‘অনুরাগের ছোঁয়া’ কে পিছনে ফেলে এগিয়ে গেলো ‘জগদ্ধাত্রী’। বাংলার সকল সিরিয়াল গুলির মধ্যে শ্রেষ্ঠ সিরিয়ালের শিরোপা পেলো “জগদ্ধাত্রী” ।
জগদ্ধাত্রী ধারাবাহিকে চলছে একের পর এক টুইস্ট। যা প্রতিনিয়ত নজর আকর্ষন করে চলছে সিরিয়াল প্রেমী দর্শক দের। “অনুরাগের ছোঁয়া” সিরিয়ালে নায়ক নায়িকার প্রেম এতদিন দর্শক দের ভালবাসা পেলেও, তারা শেষে হারালো নিজেদের জায়গা , এখন দুই নম্বরে এই ধারাবাহিক। প্রথমে রয়েছে, ‘জগদ্ধাত্রী’!
TRP লিস্টে রেটিং ৮.০। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে থেকে মাত্র .১ এগিয়ে তারা। এর পরে এগিয়ে রয়েছে আরও একটি সিরিয়াল।
জগদ্ধাত্রী র পাশাপাশি দর্শক দের নজর কাড়ছে পর্না সৃজনের ও দত্ত বাড়ির কুট কাঁচলী। তিন নম্বরে রয়েছে এখন ‘নিম ফুলের মধুর’। এদের প্রাপ্ত রেটিং ৭.৮।
এছাড়াও জী বাংলার TRP লিস্টে জায়গা করে নিয়েছে বহু সিরিয়াল। তবে এরই মাঝে ‘মিঠাই’ এবং ‘গাঁটছড়া’ তালিকা থেকে সরে গিয়েছে । এরকমই কম বেশী তালিকায় ওঠা নামা করছে সিরিয়ালের TRP মাত্রা।







