পুষ্পা ২ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই সিনেমা সামনে আসতেই চারিদিকে শোরগোল শুরু হয়ে যায়। এমনকি প্রমোশনের অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ে পদপিষ্ঠ হওয়ার ঘটনায় জেলে যেতে হয়েছিল অভিনেতা আল্লু আর্জুনকে। এবার পুত্রকে আইনি জটিলতা থেকে রেহাই দিতে কি পদক্ষেপ নিলেন তার বাবা?
বর্তমানে বক্স অফিসে সর্বাধিক ব্যবসা করেছে পুষ্পা ২। ইতিমধ্যেই এই সিনেমা থেকে প্রায় ১৬০০ কোটির অধিক আয় করেছে সিনেমা নির্মাতা। তবে তাতেও বিতর্ক থেকে মুক্তি পাচ্ছে না নায়ক আল্লু অর্জুন। তারই অনুষ্ঠানে পদবিষ্ট হওয়ার ঘটনায় জল অনেক দূর গড়িয়েছে। তবে তিনি জেল থেকে বেরোনোর পর অনেক তারকাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিল রানা দাগ্গুবাতি, ভেঙ্কটেশ, নাগার্জুন।
পুষ্পা ২ সাফল্যের মুখ দেখলেও অভিনেতার জীবনের দুর্ভোগ ক্রমাগত বেড়েই চলেছে। যার ফলে অভিনেতার মানসিক এবং অন্যান্য শান্তির উদ্দেশ্যেই তেলেগু ও4 দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় মুখরা হাজির হয়েছিলেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর কাছে। অভিনেতার বাবা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তেলেগু ছবি নিয়ে নানা আলোচনা। তেলেগু ছবি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হতে পারে। প্রবল জল্পনার মধ্যে আল্লু অরবিন্দর উপস্থিতি হয়তো বা অর্জুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছুটা সুরাহা করবে। সেরকমই আশায় রয়েছেন অভিনেতার পরিবার।







