বড়দিন মানেই নতুন বছরকে স্বাগত জানানোর উদ্বেগ ও প্রভু যীশুর জন্মদিন উদযাপনে মেতে ওঠা। নানান ভাবে সাজানো হয় রাস্তাঘাট ঘরবাড়ি। এই আলোকসজ্জা মেতে ওঠে গোটা পৃথিবীটাই। বিশেষ দিনে প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চায় সবাই। শুধু তাই নয়, এবারের ক্রিসমাসে মেতে উঠেছিলেন তারকারাও। চলুন তাহলে জানাজাক কোন তারকা কেমন ভাবে বড়দিন কাটিয়েছেন।
রানবীর -আলিয়া:-
বড়দিনে মেয়েকে কোলে নিয়ে ফ্রেমবন্দি হলেন রণবীর এবং আলিয়া। সেখানেই পাপারাজ্জিদের দেখে মেরি ক্রিসমাস বলে চিৎকার রাহার।
কৃতী শ্যানন:-
ক্রিসমাসে মিস্ট্রিয়াস ছবি পোস্ট করেন অভিনেত্রী কৃতী শ্যানন। সান্টাক্লসের সঙ্গে সেই ছবি পোস্ট করলেন নায়িকা।
কেয়ার ও সিদ্ধার্থ:-
২০২৩ সালে যেভাবে ছবি তুলে ছিলেন সেই একই আদলে এবছরেও ছবি তুলনেন কেয়ার ও সিদ্ধার্থ।
হৃত্বিক রোশন:-
দুই ছেলে , পরিবারের ও প্রেমিকা সহ ক্রিসমাসের ছবি পোস্ট করলেন হৃত্বিক রোশন।
ক্যাটরিনা আর ভিকি:-
কিছুদিন আগে ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন , ভিকির বাড়িতে ক্রিসমাস পালন করা হয় না কিন্তু বিয়ের পর থেকে বড়দিনে পরিবারের সল সদস্যরা এক সাথে সময় কাটাই।
হেমা মালিনী:-
অন্যদিকে মেয়ে এষা দেওলের সঙ্গে ক্রিসমাস ট্রিয়ের সামনে রং মিলিয়ে পোশাকে পোজ দিলেন হেমা মালিনী।
জ্যাকলিন:-
সুন্দর করে সাজিয়েছিলেন ক্রিসমাস ট্রিও।হাসিমুখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও।
ডায়না:-
এছাড়াও পোষ্যর সঙ্গে পোজ দিলেন অভিনেত্রী ডায়না পেন্টে। ক্রিসমাসে নায়িকার সেই ছবি নেটপাড়ায় ভাইরাল।







