গতকাল আমাদের সুপারস্টার দেবের জন্মদিন ছিল। এক সংবাদ মাধ্যমে অভিনেতা দেবকে বেশকিছু প্রশ্ন করা হয়।সেই প্রশ্নের উত্তরে দেব কী বলছে আসুন দেখা যাক
অভিনেতা তথা ঘাটালের বিধায়ক দেবকে প্রথমে প্রশ্ন করা হয়,এই বিশেষ দিনে তিনি কি কিছু বিশেষ চমক দিতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘খাদান’ করতে গিয়ে তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তাঁর কথায়, ‘এটা আমার জন্য ‘ডু অর ডাই’ সিচুয়েশন ছিল।’ তাই ছবির সাফল্যে তিনি যে তৃপ্তি পেয়েছেন সেই স্বাদই আজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চান। এর সঙ্গে দেবকে প্রশ্ন করা হয়,এরপর দেব তিনি কী করবেন?
এই প্রশ্নের উত্তরের দেব বলেছেন,খাদান’-এর সাফল্যই তাঁর এই বছরের জন্মদিনের উপহার।মানুষ দেখেছেন আমি কতটা পরিশ্রম করেছি। গ্রামে-গ্রামে যাওয়া, আজকের দিনে এ রকম একটা ছবি প্রযোজনা করে রিলিজ করা, সবটাই তাঁরা দেখেছেন। আর তারপর যে ভালোবাসাটা দিয়েছেন সেটাই আমার কাছে একটা বিরাট প্রাপ্তি।’
টানা ১২-১৪ দিনের শ্যুটিং করে ফ্যামিলি ড্রামায় আটকে না থেকে এবার অনেক অভিনেতাই ভালো মাস ছবি করার সাহস পাবেন বলে দেবের আশা।
তবে ছবি মুক্তির আগে গোটা বাংলা জুড়ে ব্যপক প্রচার করেছিলেন দেব। সেই নিয়ে ইন্ডাস্ট্রি থেকেই অভিনেতার দিকে ধেয়ে এসেছিল নানা কটাক্ষের। রাজ চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছিল, কনটেন্ট ভালো হলে প্রচারের প্রয়োজন হয় না। তবে এই কটূক্তি অভিনেতাকে কতটা বিচলিত করেছিল? এই প্রশ্নে উত্তরে দেব সাফ বলেন, ‘আমি এখন এমন একজন মানুষ হয়ে গিয়েছি যে আমাকে খারাপ লাগাতে গেলেও ট্যালেন্টেড হতে হবে। আমি জানি আমি কী করছি। তাই এই সব কথায় একদম খারাপ লাগে না আমার।’







