জেলারাজ্য

সাপ্লিমেন্টারি লিস্ট টাঙ্গানোই হলো না মালদা ইংরেজবাজারে ! আতঙ্ক এবং ক্ষোভ এলাকায়

সোমবার রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা । কিন্তু বিস্ফোরক অভিযোগ , এই তালিকা নাকি টাঙানোই হয়নি মালদার ইংরেজবাজারে ! আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে । পাশাপাশি তৃণমূল দাবী করছে , এই এলাকার বিচারাধীনদের নাম খতিয়ে দেখার কাজ শুরুই হয়নি । দাবী করা হচ্ছে , মঙ্গলবার থেকে কাজ শুরু করা হবে , কিন্তু কেনো ?

বিচারক অসুস্থ বলে দাবী করেছে তৃণমূল । সেই কারণেই নাকি মালদহের ইংরেজবাজার এলাকায় বিচরাধীনদের নাম খতিয়ে দেখার কাজ শুরুই হয়নি । মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু এর কথায় , “মালদহে বহু মুসলমানের নাম বাদ গিয়েছে। মতুয়া ও হিন্দুদের নাম ও বাদ গিয়েছে। আর ইংরেজ বাজারে তো কাজ শুরুই হয়নি।” মালদার জেলা সম্পাদক কৌশিক মিশ্রও বলেছেন , ” সিপিএম-এর বক্তব্যও একই। মিটিং ডেকেছিল দুদিন আগে। আমরা গিয়েছিলাম। ওরা শুধু বলেছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। কবে প্রকাশ হবে, কখন প্রকাশ হবে কিছুই বলেনি।”

অন্যদিকে , এরজন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছে বিজেপি । বিজেপির কথায় মুখ্যমন্ত্রী , অবৈধ ভোটারদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়ে , এই অবস্থা করেছেন। বিজেপির কথায় , যারা বাংলাদেশ থেকে এসে , এই রাজ্যে ভোট দিত , মুখ্যমন্ত্রী তাদের হয় লড়ছেন । তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

অপরদিকে , সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর , কার্যত , আতঙ্ক ছড়িয়েছে ইংরেজবাজার এলাকায় । মালদা জেলা পুলিশ , হিংসা রুখতে তৎপর হয়েছে । নিরাপত্তা বাড়ানো হয়েছে জেলা জুড়ে । এছাড়াও জায়গায় জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ।

মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান , “সাধারণ মানুষ হিংসা চান না। কখনো কখনো উস্কানিতে হিংসা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষকে সচেতন করাই পুলিশের প্রাথমিক লক্ষ্য। সাপ্লিমেন্টারি লিস্টে যাঁদের নাম বাদ যাবে তাঁদের অন্যান্য আইনি মাধ্যম খোলা আছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.