রাজ্য

কাটছেই না দুর্যোগ! টানা ৫ দিন বৃষ্টিতে উত্তাল সমুদ্র, উপকূলে ফিরছে ট্রলার

প্রায় পাঁচ দিন ধরে অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন উপকূলের মৎস্যজীবীরা। সমুদ্র উত্তাল থাকার ফলে একের পর এক ট্রলারকে ফিরে আসতে হচ্ছে উপকূলে। গভীর সমুদ্রে জাল ফেলেও মাছ ধরা সম্ভব নয়, কারণ সেখানে নোঙর করার মতো নিরাপদ পরিবেশ নেই।

মৎস্যজীবী সংগঠনের দাবি, সরকারি নিষেধাজ্ঞা উঠতেই প্রথম দু’তিন দিনে ভালো পরিমাণ মাছ ধরা গেলেও তারপর হঠাৎ করেই সমুদ্র অশান্ত হয়ে ওঠে। এরপর থেকে প্রায় সব ট্রলারই উপকূলের কাছে অবস্থান করছে।

দুর্যোগ কেটে গেলে ট্রলারগুলো আবার সমুদ্রে নামবে, এমনটাই আশা করছেন সকলে। কিন্তু সমুদ্র শান্ত না হলে গভীর জলে মাছ ধরার কাজ শুরু করা সম্ভব নয়। ফলত, মাছ ধরতে না পেরে বারবার ফিরে আসার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা।

বর্তমানে উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.