মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটাহাঁটির অভ্যাস বহুদিনের। সেই একই অভ্যাস মুখ্যমন্ত্রী বজায় রাখলেন লন্ডনের সফরে। অনেকদিন ধরেই উচ্চশিক্ষা ও চাকরির জন্য সৌরভের কন্যা লন্ডনে। মেয়ের সঙ্গে বিদেশের মাটিতেই তাঁর মা ডোনা গাঙ্গুলী। তাই এবার লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃ ভ্রমণের সঙ্গী হলেন ডোনা গাঙ্গুলী।
টেমস নদীর তীরে একসঙ্গে প্রাতঃভ্রমণে সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী বিশেষ নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যার সুবিধার্থে টেমস নদীর ধারে একটি ফ্ল্যাট কিনেছে তাঁরা। এরপর মুখ্যমন্ত্রীকে সেই ব্লাড ঘুরিয়ে দেখায় সৌরভ ঘরণী। তবে সেই সময় সৌরভ ও ডোনার কন্যা বাড়িতে ছিল না। তারপর সেখান থেকে বেরিয়ে দুজনে হাঁটতে হাঁটতে তারা আরো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। এমনকি দীর্ঘ সময় তাদের মধ্যে কথোপকথন চলে বিভিন্ন বিষয় নিয়ে। তবে বর্তমানে সকলেই তাকিয়ে রয়েছে বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শোনার জন্য। পাশাপাশি সেখানেই দর্শক আসনে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।







