শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি বিফলে ! নির্দিষ্ট দিনে যোগ্য – অযোগ্যদের তালিকা বার করতে ব্যার্থ এসএসসি কমিশন । কমিশনের তরফে, আইনজীবিদের সঙ্গে পরামর্শের পর, স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে , তালিকা বার করা যাবে না । আর তাতেই বিক্ষোভে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা । রাতভর রাজপথে অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। এবার এই পরিস্থিতি নিয়ে , গোয়ালতোড়ে থেকেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডেই বিষয়টা মিটিয়ে দিতাম।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দিতাম। আমি রাত বারোটা পর্যন্তও কথা বলে দেখেছি, কেউ কেউ জেদি হয়ে রয়েছেন। যে যোগ্য অযোগ্য তালিকা বার করতে হবে। ”
চাকরিহারা আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন , “শিক্ষক শিক্ষিকারা যাঁরা বসে রয়েছেন, তাঁরা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে? আপনারা স্কুলে যান।”
পাশাপাশি চাকরিহারাদের বেতনের বিষয় সুনিশ্চিত করে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।”







