খেলাধুলা

ফের উথালপাতাল বাংলাদেশ ক্রিকেট, টি২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন শান্ত

বাংলাদেশের টি ২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত , যার আভাস পাওয়া গিয়েছিল আগেই । সূত্রের খবর , অধিনায়ক হয়ে দল সামলানোর তালিকায় এগিয়ে আছেন কেকেআরের প্রাক্তনী লিটন দাস ।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সিরিজের পরই জানা গিয়েছিল , অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরাতে চাইছেন শান্ত । তিনি সব ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরতে চেয়েছিলেন । তবে বাংলাদেশের ক্রিকেটের বোর্ড সভাপতি ফারুক আহমেদ তাতে সায় দেননি । অবশেষে সব ফরম্যাটের অধিনায়কত্ব না ছাড়লেও , টি ২০ ক্যাপ্টেন্সিকে বিদায় জানালেন শান্ত ।

এ বিষয়ে বাংলাদেশ বোর্ডের এক কর্তা জানিয়েছেন , “শান্ত অবশেষে আমাদের জানিয়েছে যে টি-টোয়েন্টিতে আর দলকে নেতৃত্ব দিতে চায় না। আমরা তা মেনে নিয়েছি। এই মুহূর্তে টি-টোয়েন্টি নেই। হাতে সময় রয়েছে। এখনই নতুন অধিনায়কের নাম ঘোষণা করব না আমরা। যদি চোট না থাকে তা হলে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে নাজমুলই অধিনায়ক থাকবে। সে ব্যাপারে আলোচনাও হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.