দেশবিদেশ

জ্বলছে নেপাল, অর্জুন সিং এর মন্তব্যে বিতর্ক বাংলায়

ল

বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি না হলেও, অশান্তি থামছে না নেপালে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের আস্ফালনে ভেঙে পড়ছে সরকার। সংসদ ভবনে তরুণ প্রজন্মের আক্রমণ থেকে বাঁচাতে পারেনি পুলিশ সেনা দমকল কেউই।রাস্তায় মারধর করা হয় নেপালের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলকে।পুড়িয়ে মারা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী।

এমতাবস্থায়, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্যে তুমুল আলোচনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তিনি বলেন ” বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়া প্রয়োজন নেপালের মত। বিনা রক্তে কোনও দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না’। এহেন মন্তব্যে শাসকদলের তরফ থেকে বলা হয়, অর্জুন সিং মাননীয়া মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনা করছেন।তাঁর বিরুদ্ধে তৃণমূল ব্যারাকপুর কমিশনারেটের থানায়
অভিয়োগ দায়ের করেছে। যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.