টেস্ট এবং টি টোয়েন্টি ফরম্যাটকে অনেকদিন আগেই বিদায় জানিয়েছিলেন হিটম্যান। জল্পনা চলছিল আসন্ন অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজই শেষ ওয়ানডে ম্যাচ হতে চলেছে রোহিত শর্মার। তাকে ছাড়াই ২০২৭ বিশ্বকাপের দল পরিকল্পনা করছে বিসিসিআই। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপে তার উপস্থিতি বোঝালেন অধিনায়ক।
বুধবার ইন্সটাগ্রামে রোহিত শর্মা ক্যাপশনহীন দুটি ফটো পোস্ট করেন । প্রথমটিতে তিনি মাঠে নেমে ফিটনেস ড্রিল করছেন। আরেকটিতে ভারত অধিনায়ককে ক্রিকেট প্যাড পড়তে দেখা যাচ্ছে। এই ছবি স্পষ্টভাবে বোঝাচ্ছে আগাম লড়াইয়ের জন্য তৈরি অধিনায়ক। প্রসঙ্গত, কিছুদিন আগেই রেকর্ড স্কোরে ইয়ো ইয়ো টেস্ট সসম্মানে পাশ করছেন রোহিত শর্মা। শুরু হয়েছে এশিয়া কাপ, রোহিত শর্মার অনুপস্থিতিতে মনখারাপ ভারতীয় সমর্থকদের। আসন্ন ওয়ানডে সিরিজে রোহিতের পারফরম্যান্স দেখার জন্য উৎসুক ভক্তরা।







