ঘুচল ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’-এর তকমা । একেবারে চুপি চুপি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নীরজ চোপড়া। রবির রাতে সমাজ মাধ্যমে নিজেই বিয়ের ছবি শেয়ার করেন ভারতের সোনার ছেলে । ছবি পোস্ট করে লেখেন, “নিজের পরিবারের সঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করলাম। নীরজ লাভ হিমানি।”
অলিম্পিক্সে সোনা জয়ীর বিয়েতে শুধু দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। বর বধূ সাজে অনন্য লাগছিল নীরজ – হিমানীকে। হাল্কা গোলাপি রঙের পোশাকে বিয়েতে বসেন নীরজ। বিয়ের শেরওয়ানির সাথে সামঞ্জস্য রেখে মাথায় ছিল গোলাপি পাগড়ি। পাত্রী হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙেরগলায় লেহেঙ্গা । দুজনের গলায় ছিল গোলাপি গোলাপের মালা। নীরজ এর বিয়ের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন , অনেক তারকাই ।







