ইতিমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রাক্ষসে রেমাল। বাংলার উপকূলের দিকে মারাত্মক শক্তিপ্রবণ ভাবে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। রবিবার ভোররাত থেকেই রেমালের প্রভাব চোখে পড়ছে বিভিন্ন জেলায়।
রবিবার বেলা যত বাড়বে দুর্যোগও ততই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি বলেছেন কোন কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে না। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
অপরদিকে নির্বাচনের আগেই আজ রেমাল ঝড়ের কারণে সাহায্যের হাত বাড়াতে দেখা গেল বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও তাকে সাহায্যের হাত বাড়াতে দেখা যায় শ্রমিক দিবসের দিন ৫ শ্রমিকের কাজ ফিরিয়ে দিয়ে। রেমাল সাইক্লোন বিপর্যয় থেকে মোকাবিলা করার জন্য বরানগর বিধানসভা থেকে দেওয়া হয় এই হেল্পলাইন 8777017096, 9330604077। পাশাপাশি বরানগরবাসীকে জানানো হয় সতর্কবার্তা।







