চাকরি

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১ লক্ষের বেশি পদে নিয়োগ করবে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রক ও সরকারি দফতরে খালি থাকা পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, রেল, এসএসসি এবং ইউপিএসসি-সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৫৯৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে ভারতীয় রেলে। মোট ১ লক্ষ ৮ হাজার ১২৯টি পদ রেল বিভাগের অধীনে রয়েছে, যা মোট শূন্যপদের প্রায় ৫৯ শতাংশ। এছাড়া স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে ৬৫ হাজার ৩৩১টি এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর মাধ্যমে ১০ হাজার ১৩৫টি পদে নিয়োগ করা হবে।

সংসদের স্থায়ী কমিটির কাছে কেন্দ্র জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা বৃদ্ধি, দ্রুত ফল প্রকাশ এবং পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার সুযোগ দেওয়ার মতো প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম ও ফল প্রকাশে বিলম্বের অভিযোগের পর নিয়োগ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করার ওপর জোর দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.