বাংলা তথা সমগ্র বিশ্বে আর.জি.করের চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে বিক্ষিপ্ত জনগণ। তাদের নানা ভাবে প্রতিবাদ যা বুঝিয়ে দিচ্ছে ” তুমি একা নও অভয়া ,আমারা তোমার পাশে আছি” ।
গতকাল রাতে সমগ্র বাংলা একসাথে অন্ধকারে আশার আলো জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন। শ্যামবাজারে প্রতিবাদীদের সাথে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে অভয়ার বাবা- মা ও পরিবারের সদস্যদের ।
গতকাল প্রতিবাদের সময় অভয়ার কাকিমা মন্তব্য করেন ,
‘বাড়ির সামনে পরে রয়েছে ঘরের মেয়ের দেহ , তখন ঘরে ঢুকে টাকা দেওয়ার চেষ্টা করে পুলিশ ‘ এরাই কি আমাদের দেশের রক্ষক ? এই বিস্ফোরক মন্তব্য করেন অভয়ার কাকিমা।
তিনি প্রতিবাদে থাকা সকল জুনিয়ার ডাক্তারদের কাছে অনুরোধ জানান , যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে , তারা যেন সিবিআই এর হাতে তুলে দেয়।
গতকাল রাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে , অভয়ার কাকিমা জানান , সেদিন সকালে ওই ঘটনা শোনার পর তারা গাড়ি বুক করে আর.জি.করে যান। তখন তাদের প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখা হয় , এই বলে ‘ আপনাদের সাথে প্রিন্সিপাল দেখা করতে চান । তখন তারা অনুরোধ করেছিলেন প্রিন্সিপালকে, সেখানে গিয়ে দেখা করার জন্য, কিন্তু তারা শোনেননি। আমরা একবার আমাদের মেয়েকে দেখতে চেয়েছিলাম দেখতে দেওয়া হয়নি আমাদের, এমন কি অভয়ার মা পুলিশের হাতে- পায়ে পরেন একবার মেয়েকে দেখার জন্য, কিন্তু তাতেও তারা রাজি হননি ।
তার পরে যখন অভয়ার দেহ গাড়িতে ওঠানো হয় তখন আমরা সেই গাড়িতে উঠতে যাই , এক পুলিশ আমাকে ধাক্কা মারে । তারা জানান , এই গাড়িতে ওঠা যাবে না।
তখন আমরা অভয়ার বাবা কে ফোন করি , জানতে পারি তিনি টালা থানায় আছেন। তাদের বসিয়ে রেখেছে পুলিশ। বাড়ির সামনে দেড় ঘণ্টা মতন দেহ রেখেছিলেন। আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছিলনা পুলিশ , সেই সময় ওখানে একজন কাউন্সিলার ছিলেন । আমরা তখন এক জন বড়োপুলিশের কাছে অনুরোধ করি , তখন তিনি আমাদের অনুমতি দেন।
অভয়ার এক দাদা মন্তব্যে জানান,
“এই বার আর রাখিটা পরতে পারলাম না”। আমি চাই যে বা যারা এই ঘটনা সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হোক ।এমন ঘৃন্য কাজ আর যেন কেউ করতে না পারে , আর যেন কেউ অভয়া না হয় ।
অভয়ার বাবা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন । তিনি জানান শ্মশানের খরচ ফ্রী করে কে দিল ? ঘরে ঢুকে পুলিশ ডিসি নর্থ আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন । তখন তাকে যা বলার বলে দিয়েছি । তিনি জানান আমার মেয়ে জীবনের মূল্য কি টাকা দিয়ে বিচার করতে চাইছেন পুলিশ আর আমাদের সরকার ?
তিনি এও জানান যত দিন না অভয়ার এই নৃশংস ঘটনার বিচার পাচ্ছে, ততদিন এই প্রতিবাদ চলবে । আর আমাদের পাশে
এত জন প্রতিবাদি মানুষ থাকার জন্য ধন্যবাদ







