চাকরি

WB Health Recruitment 2023 : সুখবর! রাজ্যে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন

 

চলতি মাসে প্রথম দিন বাজেট বক্তৃতায় গোটা দেশ জুড়ে নার্সিং কলেজ স্থাপনের কথা বলা হয়েছে। এ বিষয়ে কেন্দ্র সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতির সাথে সাথে নার্সিং পাশ করা বেকার যুবতীদের কর্ম সংস্থান। এ বিষয়ে রাজ্য সরকারও পিছিয়ে নেই। এবার রাজ্যের একাধিক নার্সিং কলেজ গুলিতে কয়েক শো নার্সিং স্টাফ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা বলাই বাহুল্য। রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দফতরের অধীনে রাজ্যের একাধিক নার্সিং কলেজে কয়েক সো নার্সিং ইনস্ট্রাক্টর (Nursing Instructor) নিয়োগ করা হবে। আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনে জানানো হল। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Advertisement No : R/Clinical Instructor-Lateral, GCON/1/2023 Dated : 31/01/2023

 

• আবেদন পদ্ধতি :-

 

শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhrb.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে। সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

 

• বয়স সীমা :-

 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৫০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।

 

• কাজের ধরণ :-

 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ওপর বিবেচনা সাপেক্ষে স্থায়ী করণ করা হতে পারে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

 

• প্রার্থী নির্বাচন :-

 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের একাধিক নার্সিং কলেজে।

 

• মাসিক বেতন :-

 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি মাসে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা বেতন দেওয়া হবে।

 

• শূন্য পদ :-

 

পদের নাম – নার্সিং ইনস্ট্রাক্টর (NURSING INSTRUCTOR )

 

শূন্য পদের সংখ্যা – ১৪৬ টি ( তবে উল্লেখিত শূন্য পদের মধ্যে তপশিলি জাতী এবং ওবিসি প্রার্থীদের জন্য বেশ কয়েকটি পদ সংরক্ষিত রয়েছে )

 

• শিক্ষাগত যোগ্যতা :-

 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এস সি নার্সিং অথবা এম এস সি নার্সিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্থানীয় এবং বাংলা ভাষায় নিপুন এবং দক্ষ হতে হবে।

 

• প্রয়োজনীয় ডকুমেন্টস :-

 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে।

 

• আবেদন ফী :-

 

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই।

 

• আবেদনের শেষ তারিখ 20/02/2023

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.