চাকরি

আবারও বড় ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট! চাকরি হারানোর আশঙ্কায় ৫,০০০ কর্মী খরচ

প্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে, ততই বড় প্রযুক্তি সংস্থাগুলি নিজেদের ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন আনছে। সেই তালিকায় ফের উঠে এসেছে মাইক্রোসফটের নাম। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংস্থাটি এবার বিশ্বজুড়ে প্রায় ৫,০০০ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের মোট কর্মীসংখ্যার প্রায় ২.৫ শতাংশ।

জানা গিয়েছে, সম্ভাব্য এই ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সেলস, কনসাল্টিং এবং এক্সবক্স গেমিং বিভাগের কর্মীদের ওপর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মাইক্রোসফটের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, জেনারেটিভ এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের জন্য ব্যয় কমানোর কৌশল নিয়েছে সংস্থাটি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে শেয়ারের দামে পতন এবং বিনিয়োগকারীদের চাপও এই সিদ্ধান্তের অন্যতম কারণ হতে পারে।

এক্সবক্স বিভাগেও বড়সড় পুনর্গঠনের ইঙ্গিত মিলেছে। হার্ডওয়্যার উৎপাদনের খরচ বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দামও বাড়ানো হয়েছে। ফলে গেমিং ব্যবসাকে আরও লাভজনক করে তুলতে সংস্থা নতুন পরিকল্পনা গ্রহণ করছে বলে মনে করা হচ্ছে।

খরচ নিয়ন্ত্রণে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কর্মীদের জন্য একটি স্বেচ্ছামূলক অবসর কর্মসূচিও চালু করেছে মাইক্রোসফট। বয়স ও চাকরির মেয়াদ মিলিয়ে যাদের মোট ৭০ বছর বা তার বেশি, তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরও একাধিক দফায় প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। প্রথমে মে মাসে ৬,০০০ এবং পরে জুলাইয়ে আরও ৯,০০০ কর্মী চাকরি হারান। ফলে চলতি বছরও যদি নতুন করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে প্রযুক্তি খাতের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী রয়েছেন। সম্ভাব্য এই ছাঁটাইয়ের খবর ইতিমধ্যেই প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.