বিনোদন

রঘু ডাকাত বড় পর্দায় হুংকার দেওয়ার আগেই নৈহাটির বড়মার দর্শনে দেবের টিম

বর্তমান সময় দাঁড়িয়ে দেব পর্দায় আসা মানেই বাংলার বিনোদন জগতে উঠবে এক বড় ঝড়। সিনেমার প্রমোশন হোক কিংবা বক্স অফিসে সব জায়গায়ই সেই দেব ঝড় বিরাজমান। সম্প্রতি মেগা শো-য়ের মাধ্যমে এই সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। এবার সিনেমা মুক্তির দিনেই গোটা রঘু ডাকাত টিম পৌঁছে গেল নৈহাটির বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে।

বাংলাজুড়ে দেবকে নিয়ে যেন এক আলাদাই উন্মাদনা চলে। কারণ দেবের ছবি মানেই বাংলার মানুষের কাছে শুধু একটা ছবি নয় যেন আবেগ। এমনকি সেই ছবি যদি হয় দশ বছর পুরনো, তারপরেও দর্শকমহলে উচ্ছ্বাসের কমতি হয় না। ধূমকেতু সিনেমায় ট্রেলার লঞ্চ করা হয়েছিল একটি গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে। এরপরেই ছবি মুক্তির দিনে ওই সিনেমার নায়ক ও নায়িকা অর্থাৎ দেব-শুভশ্রীকে গোটা টিম নিয়ে নৈহাটির বড়মার মন্দির দর্শন করতে। এবার রঘু ডাকাত সিনেমার ক্ষেত্রেও সেই পুরনো ধারাই বজায় রাখলেন মেগা স্টারদেব। পাশাপাশি খাদান সিনেমার মতো এই সিনেমার ক্ষেত্রেও গোটা বাংলা জুড়ে বেঙ্গল ট্যুর করেছে ‘রঘু ডাকাত’ টিম।

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে রঘু ডাকাত সিনেমার মেঘা ট্রেলার লঞ্চ ও মেগাস্টার দেবের ২০ বছরের পথ চলার উদযাপন। হৈ হৈ করে সামনে এসেছে রঘু ডাকাত সিনেমার ট্রেলার। এরপর এই সিনেমার মুক্তির দিনই দেব তার নায়িকা ইধিকা পাল সহ সিনেমার অন্যান্য তারকাদের সঙ্গে নিয়ে নৈহাটির বড়মার দর্শনে পৌঁছে গেলেন। যেখানে পুজো দিয়ে ছবির সাফল্য কামনায় প্রার্থনা করেন। পাশাপাশি বড়মার আশীর্বাদ নিয়ে বাইরে অপেক্ষমান অনুরাগীদের সঙ্গেও দেখা করে তারকারা। মানুষেরই উচ্ছ্বাস আবারও ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি সময়ে নায়কের অন্যান্য সিনেমার মতো এবারও এই সিনেমা বক্স অফিসে দাপট দেখাতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.