রাজনীতি

বাতিল ‘রক্ষাকবচ’, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা করতে পারবে ইডি !

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে তা’ই জানিয়ে দেয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় এজেন্সির তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেকের দায়ের করা মামলায় উক্ত রায় দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

বিশেষভাবে উল্লেখ্য, একক বেঞ্চ যে জরিমানার নির্দেশ দিয়েছিল, তা আপাতত বহাল থাকছে না। কারণ ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টের মত, ‘যে হেতু সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেকের মামলাটি অন্য বেঞ্চ স্থানান্তরিত করা হয়েছে, তাই এই বেঞ্চের নির্দেশের জরিমানার অংশটি ডিলিট করা হল’।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর কাছেই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। অভিষেকের নাম বলার জন্য কুন্তলকে চাপ দেওয়াও শুরু হয়েছে। এই মর্মে তিনি চিঠি দিয়েছিলেন আদালতে। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারীরা জানান, এই দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.