রাজনীতি

মিঠুন হাসপাতাল থেকে বেড়িয়েই বললেন, ‘মোদীজি খুব বকেছেন’

অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হওয়ার পর তাঁর কাছে ফোন এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় প্রধানমন্ত্রীর আইসিইউতে থাকার সময় । হাসপাতাল থেকে ছাড়ার পর সোমবার দিন মিঠুন জানালেন, প্রধানমন্ত্রীর থেকে বকাঝকা শুনতে হল তাঁকে।

মিঠুনের কথায়, ‘শরীরের খেয়াল না রাখার জন্য বকা খেতে হল তাঁর কাছে।’ সামনেই যে বড় দায়িত্ব রয়েছে।

সেই দিন হাসপাতাল থেকে বেড়িয়েই মিঠুন বললেন ” আমার সমস্যা হচ্ছে খাওয়াতে, আমি অনেক গোগ্রাসে খাই। ওভারইটিং করি। আমি রাক্ষস, এই জন্যই বকা খেলাম। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে? বিজেপি করব।” মিঠুন চক্রবর্তীর ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে হাসপাতাল সূত্রে , Ischemic Cerebrovascular Accident (Stroke)-এ আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।

ইএম বাইপাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তিনি আগের অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তিনি বলেছেন শীঘ্রই শুটিংয়ে ফিরবেন। তবে কেবল মোদীজি নয় মিঠুনকে দেখতে এসেছিলেন ঘাটালের সাংসদ দেব, বিধায়ক রাজ চক্রবর্তী থেকে সোহম চক্রবর্তীও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.