সামান্থা রুথ প্রভু তাঁর শরীরের ডান দিকের পাঁজরে ‘Chay’ নামের ট্যাটু করিয়েছিলেন। এটি নাগার চৈতন্যর ডাকনাম। অনুরাগীরা তাকে এই নামে সম্বোধন করেন । সামান্থা শরীরের, নাগার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও সেই ট্যাটু ছিল। তার প্রমাণ সামান্থার বিভিন্ন রকমের ছবি দিয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি অনুষ্ঠানে গোলাপি রঙের পোশাক পরেছিলেন সামান্থা । সেই পোশাক পড়ে ফটোশুট ও করেন তিনি। আর সেখানেই দেখা যায় তার শরীরে থাকা ট্যাটুটি নেই।
যা দেখে অনুগামীদের প্রশ্ন ” কোথায় গেল সেই ট্যাটু?”কিছুদিন আগে জানা যায়, নাগা চৈতন্যর কাছেই তাঁর পোষ্য হ্যাশ রয়েছে। দুবাই যাওয়ার আগে সামান্তা হ্যাশকে নিয়ে চিন্তায় ছিলেন। “কোথায় রাখবেন প্রিয় পোষ্যকে। তাই নাগাকেই নিরাপদ আশ্রয় মনে হয়েছিল তাঁর।”
নাগা, হ্যাশের সঙ্গে সেলফিও পোস্ট করেছেন। নাগা-সামান্থার যোগাযোগ এই এই পোষ্যর কারণে এখনও পর্যন্ত চলছে। যা দেখে তার অনুগামীরা আনন্দ পেয়েছিল। তাদের মনে হয়েছিল হ্যাশের কারণেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে ! কিন্তু তা আর কোনভাবেই সম্ভব নয়। সামান্তা ট্যাটু মুছে দেবার পর তা অনুগামীরা বুঝতেই পেরেছে। তবে তা নিয়েও উঠে এসেছে বহু প্রশ্ন? সত্যিই কি ট্যাটু মুছে নিয়েছেন সামান্থা নাকি কনসিলার দিয়ে ঢেকে দিয়েছেন ?
নাগা-সামান্থা ২০১৭ সালে গোয়ায় হিন্দু এবং খ্রিস্ট দুই মতে, পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের সমস্ত অনুষ্ঠান পালন করেছিলেন। তাঁদের বিয়ে ভাঙছে ২০২১ সালে। খবরটি নাগা-সামান্থা নিজেরাই জানিয়েছিলেন।যা জানার পর মন ভেঙে গিয়েছিল তাঁদের অনুরাগীদের।







