সম্প্রতি কাতারে কাতারে মানুষ জম্মু ও কাশ্মীরে বৈষ্ণোদেবী যাত্রা করছে। তবে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত হয়ে পরেছে ভূস্বর্গ। এরই মধ্যে এই দুর্যোগের ফলে প্রাণ হারিয়েছে প্রায় ৩১ জন। এই প্রাণহানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাকৃতিক দুর্যোগে জম্মু-কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে আতঙ্কের মেঘ ঘন হচ্ছে। তারমধ্যে রয়েছে কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান ও কিস্তওয়ার জেলা। যার জন্য মঙ্গলবার প্রবল বৃষ্টিপাত হয় ডোডায়। এমনকি গতকাল দুপুর অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের ধ্বসের ফলে প্রাণ হারিয়েছে ৯ জন ও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও ১৪ জন। সেই সংখ্যা ক্রমশই বৃদ্ধি হচ্ছে। প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। এরই মধ্যেই নিখোঁজ হয়ে পরেছে বহু পূর্নার্থী। বর্তমান পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। পাশাপাশি নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছে বৈষ্ণবদেবী যাত্রা। এমনকি ডোডায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধ্বস নেমে গিয়েছে। এই আবহাওয়ায় প্রাণহানি সংখ্যা বৃদ্ধি হল।
বুধবার প্রাণহানি সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। যার ফলে চিন্তিত হয়ে পরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বৈষ্ণব দেবী যাত্রীদের প্রাণহানি নিয়ে এক হান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এভাবেই রাতভর বৃষ্টি চললে পরিস্থিতি আরো প্রতিকূল হতে পারে। যার ফলে সতর্কতা জারি করেছে প্রশাসন। এমনকি ধসপ্রবন এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।







