রাজ্য

‘যেখানেই থাকুন, ফিরে আসুন’, মুখ্যমন্ত্রীর স্মরণে সুব্রত মুখোপাধ্যায়

পুজো উদ্বোধনের মঞ্চে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরের দিনই আবার আর এক সুব্রতর স্মৃতিচারণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিমেদুর বার্তা। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘যেখানেই থাকুন, ফিরে আসুন সুব্রতদা!’

বিশেষভাবে উল্লেখ্য, প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নামে তৈরি হবে রাস্তা, এমনই ঘোষণা করেন মমতা। গতকাল অর্থাৎ সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি একডালিয়া এভারগ্রিনের পুজোর উদ্বোধনের সময়ে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেন সেকথা।

মমতা বন্দ্যোপাধ্যায়র রাজনীতিক জীবনের একটি বৃহৎ অংশ জুড়ে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই কংগ্রেসের সময় থেকে। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের বেশ ভাল সম্পর্ক ছিল। স্মৃতিচারণায় মমতার সংযোজন, ‘প্রতিবার মায়ের সামনে নিয়ে গিয়ে আমায় শাড়ি দিতেন। একডালিয়া তাঁর জীবন ছিল। চারদিন আড্ডা মারতেন। সুব্রতদা আমায় দেখলেই আমায় মায়ের মন্ত্র বলতে বলতেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.