জেলা

সবুজায়নের বার্তা মেদিনীপুরে, গোপগড় বনাঞ্চলে যৌথ উদ্যোগে রোপণ হলো ১০০টি চারা গাছ

অনুপম জানা, মেদিনীপুর:
পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফের এক প্রশংসনীয় উদ্যোগ। সবুজায়ন ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে মেদিনীপুরের গোপগড় বনাঞ্চলে অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। স্বেচ্ছাসেবী সংস্থা ‘পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড এন্ড আদারস লাইভ ফাউন্ডেশন’ (উলফ) এবং সংবাদ মাধ্যম ‘সময় ৩৬৫’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই অভিযানে বনাঞ্চল এলাকায় প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। পরিবেশের ক্রমাগত ক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং সবুজের ঘাটতির বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়। লাগানো চারাগুলিকে বড় করে তোলার জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সঠিক রক্ষণাবেক্ষণ। সেই লক্ষ্যেই আগামী দিনেও এই চারাগুলির দেখভালের দায়িত্ব নেওয়া হবে।

উদ্যোক্তাদের মতে, একটি গাছ শুধু প্রকৃতিকে বাঁচায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ। তাই সমাজের প্রতিটি মানুষকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মেদিনীপুরের গোপগড় বনাঞ্চলে এই পরিবেশবান্ধব উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দুই সংস্থার এই যৌথ প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.