সিনেমার দৃশ্য কে হার মানাবে এই ঘটনা, এক কথায় চোরের উপর বাটপারি করার মত ঘটনা, অবশেষে পুলিশের জালে তিন দুষ্কৃতী,
বুধবার রাতে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় তিনজন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ।পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁ থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস ৬টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল সে সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় পরবর্তীতে অশোকনগর থানার পুলিশকে দেখে সেই গাড়ি চম্পট দেয়। দুই যুবক রাজেশ ঠাকুর বাড়ি বাদুড়িয়া থানায় এলাকায় শুভঙ্কর হালদার বাড়ি স্বরূপনগর থানা এলাকায়, এই দুজন বিভূতির কাছ থেকে সোনা ছিনতাই এর উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল।তিনজনকেই আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে বিভূতির কাছে তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় ছটি সোনার বিস্কুট।
এবং শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ,পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু। পুলিশ জানিয়েছে বিভূতি সোনা গুলো নিয়ে যাচ্ছিল তবে কোথায় কেন নিয়ে যাচ্ছিল তা এখনো জানা যায়নি পাশাপাশি কোন বৈধ কাগজ দেখাতে পারেনি সে। অপর দুই দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভূতির কাছ থেকে সোনা গুলো নেওয়ার চেষ্টা করছিল।তিন অভিযুক্তকে বৃহস্পতিবার ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ পাঠানো হয় বারাসাত আদালতে সম্পূর্ণ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস।







