খেলাধুলা

গুরুতর চোটের জেরে আরও দীর্ঘ বিরতি: আইপিএলেই ফিরতে পারেন শ্রেয়স আইয়ার, বোর্ডের কঠোর সতর্কতা

ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়সীমা আরও পিছিয়ে গেল। সিডনিতে এক দুঃসাহসিক ক্যাচ নিতে গিয়ে পাওয়া পেটের চোট সম্পূর্ণ সেরে না ওঠায় তাঁকে আরও প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তাঁর খেলা হচ্ছে না।

আইয়ারের চোট কতটা গুরুতর, তা সিডনিতে তাঁকে আইসিইউতে ভর্তি করা থেকেই স্পষ্ট হয়েছিল। সম্প্রতি তাঁর আঘাতের জায়গায় আল্ট্রাসাউন্ড (ইউএসজি) করার পর বোর্ডের মেডিক্যাল টিম নিশ্চিত হয়েছে যে, এখনই তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধকল দেওয়া সম্ভব নয়।চিকিৎসকদের কঠোর নির্দেশ, শ্রেয়সকে পূর্ণ বিশ্রাম নিতে হবে। বিসিসিআই তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। সেন্টার অফ এক্সেলেন্সে (NCA) তাঁর রিহ্যাব চলবে এবং দুই মাস পর রিপোর্ট সন্তোষজনক হলেই কেবল তিনি ফিটনেস ট্রেনিং শুরু করতে পারবেন। এই পরিস্থিতিতে, পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ই হতে চলেছে তাঁর মাঠে ফেরার চূড়ান্ত মঞ্চ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

শ্রেয়সের অনুপস্থিতি ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে একটি শূন্যতা তৈরি করেছে। চার নম্বর পজিশনে তাঁর বদলে নির্বাচকরা হায়দরাবাদের তরুণ ক্রিকেটার তিলক বর্মাকে সুযোগ দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। তিলক ইতিমধ্যেই তাঁর দক্ষতা প্রমাণ করেছেন এবং এশিয়া কাপ ফাইনালে তাঁর ম্যাচ জেতানো ইনিংসটি তাঁকে নির্বাচকদের নজরে এনে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.